News Flash

Image

শিলচরে গ্রেফতার দুই আন্তর্জাতিক অস্ত্র কারবারি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

শিলচর (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : অস্ত্র চোরাচালানের অভিযোগে শিলচরে দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। দুই আন্তর্জাতিক অস্ত্র কারবারিকে সঞ্জিত নমো এবং নরেশ চাকমা বলে শনাক্ত করা হয়েছে।

কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, শিলচরের নিউ মার্কেট থেকে দুই আন্তর্জাতিক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাদের কাছ থেকে দুটি পিস্তল এবং ৪০টি সক্রিয় গুলি বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ত্রিপুরা থেকে এরা শিলচরের রামনগরে অবস্থিতি আইএসবিটিতে এসে নেমেছিল।

পুলিশ সুপার জানান, নেপাল ও জাপানে তৈরি দুটি পিস্তল ত্রিপুরা থেকে শিলচরে আনা হয়েছিল বাংলাদেশের কোনও এক অস্ত্র ব্যবসায়ীর কাছে বিক্রি করার জন্য। পিস্তল ক্রেতা বাংলাদেশি অস্ত্র কারবারি শিলচরেই কোথাও অবস্থান করছে, তাকে খুঁজে বের করতে পুলিশের গোয়েন্দারা তদন্ত-অভিযান চালিয়েছেন।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top