News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীদের সামগ্রী এখন দেশ বিদেশেও প্রসিদ্ধ : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীদের সামগ্রী এখন দেশ বিদেশেও প্রসিদ্ধ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি৷৷ হস্ততাঁত ও হস্তকারু শিল্প রাজ্যের একটি ঐতিহ্যবাহী শিল্প৷ রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীদের সামগ্রী এখন দেশ বিদেশেও প্রসিদ্ধ৷ তাই অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে হস্ততাঁত শিল্পের আরও প্রসার ঘটানো প্রয়োজন৷ আজ পূর্বাশা কমপ্লেক্সে ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগমের নতুন প্রশাসনিক ভবন এবং আরবান হাট কমপ্লেক্সের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে রাজ্যের ঐতিহ্যবাহী হস্ততাঁত শিল্পকে উন্নতি করার প্রচুর সম্ভাবনা ছিল৷ কিন্তু বিগত সরকার পূর্বাশাকে একটি পুনর্বাসনের কেন্দ্রে পরিণত করেছিল৷ পূর্বাশার বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলিকে ধংসের পথে ঠেলে দিয়েছিল৷ সর্বোপরি পূর্বাশার উন্নয়নের কোনও উদ্যোগ সে সময় সঠিকভাবে নেওয়া হয়নি৷ বর্তমান রাজ্য সরকার রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷
মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করতে হয় তা দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন৷ কারণ উন্নয়ন ছাড়া কখনও আর্থসামাজিক ব্যবস্থার অগ্রগতি হয় না৷ রাজ্যের হস্ততাঁত শিল্পের আরও উন্নয়নের লক্ষ্যে হস্ততাঁত ও বয়ন শিল্পীদের আধুনিকতম প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলারও উদ্যোগ নিতে হবে৷ পাশাপাশি হস্ততাঁত শিল্পের উৎপাদিত সামগ্রীকে দেশ বিদেশে বাজারজাতকরণ করতে হবে৷ তবেই আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে৷
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার বলেন, বর্তমান রাজ্য সরকার হস্ততাঁত শিল্পের প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ রাজ্যের সমস্ত সরকার অধিগৃহীত সংস্থাকে লাভজনক সংস্থায় পরিণত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার৷ রাজ্যের হস্ততাঁত ও হস্তকারু শিল্পীদের উৎপাদিত পণ্য আজ দেশ বিদেশে সুুপরিচিতি লাভ করেছে৷ তাতে রাজ্যের সুুনাম বৃদ্ধির পাশাপাশি শিল্পীরাও আর্থিকভাবে লাভবান হচ্ছেন৷
অনুষ্ঠানে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, বর্তমান রাজ্য সরকার দায়িত্ব গ্রহণ করার পর পূর্বাশা কমপ্লেক্সের উন্নয়নের উপর জোর দিয়ে কাজ করছে৷ রাজ্য সরকারের লক্ষ্য পূর্বাশাকে রাজ্যের অন্যতম রাজস্ব আয়ের উৎস হিসেবে গড়ে তোলা৷ পাশাপাশি হস্ততাঁত শিল্প উৎপাদিত পণ্যের বিক্রি বাড়াতে কর্মীদের সুুন্দর ব্যবহারের উপরও গুরুত্ব দিতে হবে৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, ম্যানেজিং ডিরেক্টর কুন্তল দাস এবং হস্ততাঁত ও হস্তকারু দপ্তরের যুগ্ম অধিকর্তা নিমাই মুড়াসিং৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top