News Flash

  • Home
  • দেশ
  • শীতের দাপটে জবুথবু মধ্যপ্রদেশ, রাজস্থান কেঁপেই চলেছে প্রবল ঠান্ডায়
Image

শীতের দাপটে জবুথবু মধ্যপ্রদেশ, রাজস্থান কেঁপেই চলেছে প্রবল ঠান্ডায়

ভোপাল ও জয়পুর, ৭ জানুয়ারি (হি.স.): মাত্রাতিরিক্ত শীতের দাপটে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রদেশে, তাপমাত্রার পারদ নামছে হু হু করে। একই অবস্থা রাজস্থানেও, সেখানেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। ঠান্ডা এতটাই বেশি যে, শীতের পোশাক হার মানছে। অগত্যা আগুনের উত্তাপই উষ্ণ করছে রাজ্যবাসীকে।

শনিবার শীতের দাপটে জবুথবু অবস্থা ছিল গোয়ালিয়রে, একইসঙ্গে ছিল ঘন কুয়াশার দাপট। মধ্যপ্রদেশের ছত্তারপুর জেলার নওগং-এ এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস, শীতের দাপটে সকালের দিকে সেখানে রাস্তায় সেভাবে দেখা যায়নি মানুষজনকে।
মরুরাজ্য রাজস্থানও কাঁপছে জাঁকিয়ে ঠান্ডায়। রাজস্থানের চুরুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.০ ডিগ্রি সেলসিয়াস। গোটা রাজস্থানই এখন শীতে কাবু। অন্যদিকে, শীত কাঁপিয়ে দিচ্ছে দিল্লিকেও। দিল্লির রিজ রোডে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৫ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top