News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শান্তিরবাজারে সর্ব দলীয় বৈঠক সম্পন্ন
Image

বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শান্তিরবাজারে সর্ব দলীয় বৈঠক সম্পন্ন

আগরতলা, ৭ জানুয়ারি (হি. স.) : বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শান্তিরবাজারে সর্ব দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিশন জিরো পোল ভাইয়োলেন্স এবং মিশন ৯২৯ নিয়ে প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সাজু ওয়াহেদ, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমা পুলিশ আধিকারিক পান্না লাল সেন সহ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পদধিকারীদের উপস্থিতিতে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সাজু ওয়াহেদ আগামী বিধানসভা নির্বাচন উত্সবের মেজাজে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা তিনি চেয়েছেন। এদিকে, শান্তিরবাজার মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেছেন।

দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সিটিজেন ভিজিলেন্স অ্যাপস ব্যবহারের সুফল বুঝিয়েছেন। তাঁর কথায়, নির্বাচন চলাকালীন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা কিংবা অসামাজিক কার্যকলাপ ভিডিও রেকর্ডিং অথবা ছবি তুলে ওই অ্যাপস-র মাধ্যমে পাঠাতে যাবে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ওই তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।এদিকে, শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য বলেন, জে সমস্ত এলাকায় ভোট প্রদানের হার কম সেখানে মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগে সচেতনতা এবং উত্সাহ বাড়ানো হবে। সাথে তিনি যোগ করেন, ভোটারদের জন্য সমস্ত ভোটকেন্দ্রে প্রয়োজনীয় সব ব্যবস্থায় থাকবে। 

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top