News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা আপ নেতা ফৌজা সিং সারারি-র, কারণ জানালেন ব্যক্তিগত
Image

পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা আপ নেতা ফৌজা সিং সারারি-র, কারণ জানালেন ব্যক্তিগত

চন্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির নেতা ফৌজা সিং সারারি। সূত্রের খবর, ব্যক্তিগত কারণে পঞ্জাবের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফৌজা সারারি জানিয়েছেন, তিনি দলের একজন অনুগত সৈনিক ছিলেন এবং থাকবেন। পঞ্জাব মন্ত্রিসভায় এবার রদবদলের সম্ভাবনা রয়েছে, কারণ বেশ কয়েকজন মন্ত্রীর দফতর পরিবর্তন করা হতে পারে।

আপ-এর প্রধান মুখপাত্র মলবিন্দর সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন ফাউজা সিং সারারি। উল্লেখ্য, সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছিল, সেই অডিও ক্লিপে সারারিকে টাকার বিনিময়ে একটি চুক্তি করার বিষয়ে বলতে শোনা যায়। তারপর থেকেই তাঁকে বরখাস্ত করার দাবি জানাছিল বিরোধীরা। এবার তিনি নিজেই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top