News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রশিক্ষণের সময় মধ্যপ্রদেশে মন্দিরে ধাক্কা মারল বিমান; মৃত্যু এক পাইলটের, অপরজন আহত
Image

প্রশিক্ষণের সময় মধ্যপ্রদেশে মন্দিরে ধাক্কা মারল বিমান; মৃত্যু এক পাইলটের, অপরজন আহত

রেওয়া, ৬ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের রেওয়া জেলায় প্রশিক্ষণের সময় মন্দিরে ধাক্কা মারল একটি ছোট বিমান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন পাইলটের, ওই বিমানে থাকা আরও একজন পাইলট গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে এ কথা জানিয়েছেন রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন।

শুক্রবার ভোররাতে প্রশিক্ষণের সময়ে রেওয়া জেলার চোরহাটা এলাকায় একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খায় বিমানটি। এর পরই ওই বিমানে আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর, বিমান ধাক্কা লাগার কারণে মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা-ও খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোররাতে প্রশিক্ষণের জন্য বিমান নিয়ে বেরিয়েছিলেন পাইলট। সঙ্গে ছিলেন সহ-পাইলটও। বিমান চালানোর সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে চোরহাটার একটি মন্দিরের চূড়ায় ধাক্কা খেয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। দুর্ঘটনার পর পাইলট গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সহ পাইলট ওই হাসপাতালেই চিকিৎসাধীন বলে স্থানীয় সূত্রে খবর।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top