News Flash

  • Home
  • দিনের খবর
  • পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার তিন
Image

পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার তিন

ঘুটিয়ারিশরীফ, ৩ জানুয়ারি (হি. স.) : পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারিশরিফ এলাকা থেকে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, যার মধ্যে দুটি সেভেন এম এম পিস্তল ও একটি পাইপগান রয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে একটি দু হাজার টাকার জাল নোট সহ মোট চারটি জাল নোট, দুটি চোরাই ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও একটি রয়্যাল এনফিল্ড মোটর বাইক। ধৃতদের নাম রাহুল কুমার মিশ্র, সনু দিওয়ান ও সাহিল শেখ। এঁদের মধ্যে রাহুলের বাড়ি বিহারে ও বাকি দুজনের বাড়ি জীবনতলা থানা এলাকায়।

মঙ্গলবার দুপুরে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির কাঠপোল এলাকায় নাকা তল্লাশি করার পুলিশ একটি বাইকে তিনজনকে চেপে আসতে দেখে। তাঁদেরকে দাঁড়াতে বললে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাঁদেরকে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিহারের সমস্তিপুরের বাসিন্দা রাহুল অস্ত্র ব্যবসার সাথে যুক্ত। তাঁর সাথে স্থানীয় যুবকের কি সম্পর্ক সেটা ক্ষতিয়ে দেখছে পুলিশ। এতো অস্ত্র নিয়ে এরা কোথায় যাচ্ছিল সে বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। এঁদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও তদন্ত করতে চাইছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top