News Flash

  • Home
  • দেশ
  • শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত উত্তর ভারতে, দিল্লিতে কাঁপছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে
Image

শৈত্যপ্রবাহ ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত উত্তর ভারতে, দিল্লিতে কাঁপছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডা ও ঘন কুয়াশার দাপটে মঙ্গলবারও জনজীবন বিপর্যস্ত দিল্লি-সহ উত্তর ভারতে। শৈত্যপ্রবাহে রীতিমতো কাঁবু হয়ে পড়েছে দিল্লি, উত্তর প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানা-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। এদিন দিল্লিতে শীতের দাপট থাকলেও, কুয়াশা একটু কম ছিল। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

মঙ্গলবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের রাজধানী লখনউ, শীতের দাপটও ছিল অনেকটাই বেশি। ঠাণ্ডা থেকে রেহাই পেতে এদিনও সকালের দিকে বহু মানুষকে আগুনের উত্তাপ নিতে দেখা যায়। পঞ্জাব ও হরিয়ানাতেও প্রায় একই রকম ঠাণ্ডা ও কুয়াশা ছিল। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতে আগামী কয়েকদিন এমনই ঠাণ্ডা ও কুয়াশা থাকবে। বুধবার কুয়াশা বাড়তেও পারে।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top