News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, গুরুদাসপুরে অস্ত্রধারী পাক অনুপ্রবেশকারী নিকেশ
Image

ভারতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, গুরুদাসপুরে অস্ত্রধারী পাক অনুপ্রবেশকারী নিকেশ

গুরুদাসপুর, ৩ জানুয়ারি (হি.স.): সীমান্তের কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল অস্ত্রধারী এক অনুপ্রবেশকারী, সেই সন্দেহভাজনকে থামতে বলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা, কিন্তু সে এগিয়ে আসতে থাকে। এরপর গুলি চালান বিএসএফ জওয়ানরা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পাক অনুপ্রবেশকারীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র।

বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ গুরুদাসপুর সেক্টরের বিওপি চান্না-তে মোতায়েন বিএসএফ জওয়ানরা সীমান্তের কাঁটাতারের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাঁরা দেখেন অস্ত্রধারী এক সন্দেহভাজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে, তৎক্ষণাৎ ওই সন্দেহভাজনকে থামতে বলা হয়। কিন্তু, সে এগিয়ে আসতে থাকলে বিএসএফ জওয়ানরা গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top