News Flash

  • Home
  • প্রধান খবর
  • শীতে কাঁপছে উত্তর প্রদেশ; বারাণসীতে ১-৮ শ্রেণী অবধি বন্ধ থাকছে স্কুল, বৈঠকে বসলেন যোগী
Image

শীতে কাঁপছে উত্তর প্রদেশ; বারাণসীতে ১-৮ শ্রেণী অবধি বন্ধ থাকছে স্কুল, বৈঠকে বসলেন যোগী

লখনউ, ২ জানুয়ারি (হি.স.): প্রবল শীতে কাঁপছে গোটা উত্তর প্রদেশ। শৈত্যপ্রবাহের জেরে তাপমাত্রার পারদ নীচের দিকেই। লখনউ থেকে বারাণসী, মোরাদাবাদ থেকে হাথরাস সর্বত্রই জাঁকিয়ে ঠাণ্ডা। প্রবল শীত ও শৈত্যপ্রবাহের কারণে উত্তর প্রদেশের বারাণসীতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস। পাশাপাশি শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে লখনউতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল ২ জানুয়ারি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর দু’টো পর্যন্ত খোলা থাকবে।

এদিকে, শীর্ষ আধিকারিকদের সঙ্গে সোমবারই বৈঠক করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠকে কোভিড পরিস্থিতি, কুয়াশা ও ঠান্ডা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, সমস্ত জেলায় আইসিইউ চালু থাকতে হবে। ওষুধ, বিশেষজ্ঞ এবং প্রযুক্তিবিদদের কোনও অভাব যেন না হয়। আউটসোর্স কর্মীদের সময়মতো বেতন দিতে হবে। বারাবাঙ্কির আদলে সব জেলায় বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজন করতে হবে।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top