News Flash

  • Home
  • প্রধান খবর
  • জঙ্গি হামলায় ৪ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে রাজৌরি, সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করলেন মনোজ সিনহা
Image

জঙ্গি হামলায় ৪ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে রাজৌরি, সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করলেন মনোজ সিনহা

শ্রীনগর ও জম্মু, ২ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদী হামলায় ৪ জন সাধারণ নাগরিকের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। রাজৌরির আপার ডাঙরি গ্রামে বর্বরোচিত জঙ্গি হামলার নিন্দা ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোমবার সকালে ডাঙরি মেইন চকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা বলেছেন, “জেলা প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। উপ-রাজ্যপাল মনোজ সিনহাকে এখানে এসে আমাদের দাবিদাওয়া শুনতে হবে।”

রাজৌরিতে বর্বরোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। উপ-রাজ্যপালের দফতর থেকে সোমবার সকালে টুইট করে জানানো হয়েছে, “রাজৌরিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি জনগণকে আশ্বস্ত করছি, এই ঘৃণ্য হামলার পিছনে যারা রয়েছে তাদের শাস্তি হবেই। শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি আমরা।” সন্ত্রাসী হামলায় নিহতদের নিকটাত্মীয়কে ১০ লক্ষ টাকা এবং সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা। গুরুতর আহতদের ১ লক্ষ টাকা দেওয়া হবে।”

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top