News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিউ টাউনে ছাত্র মৃত্যুতে আটক ১, মূল অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে চলছে বিক্ষোভ
Image

নিউ টাউনে ছাত্র মৃত্যুতে আটক ১, মূল অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে চলছে বিক্ষোভ

কলকাতা, ২ জানুয়ারি (হি. স.) : নিউটাউনে ছাত্রমৃত্যুর ঘটনায় চিহ্নিত করা হয়েছে ‘ঘাতক’ গাড়িকে। তদন্তে নেমে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে একজনকে। তবে আন্দোলনকারীদের দাবি, মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ।

রবিবার বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসের বাইরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গেট থেকে বেরতেই একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে বিশ্ববিদ্যালয়ের ভূগোলের স্নাতক স্তরের পড়ুয়া শাকিল আহমেদকে। তাঁকে ধাক্কা মেরেই সেখান থেকে চম্পট দেয় ঘাতক গাড়িটি। প্রায় মিনিট ১৫ পর শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনার পরই প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে শামিল হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবিলম্বে অভিযুক্ত চালককে গ্রেফতারির দাবিতে রাস্তা আটকে নিউটাউনের তেমাথার মোড়ে চলছে বিক্ষোভ।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top