News Flash

  • Home
  • বিদেশ
  • গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৫৫৯ জন, আক্রান্ত ২ লাখ ৩৮ হাজার
Image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৫৫৯ জন, আক্রান্ত ২ লাখ ৩৮ হাজার

ওয়াশিংটন, ২ জানুয়ারি (হি. স.) : সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৯৭ হাজার ৯১৩ জনে। পাশাপাশি একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫০ হাজারের বেশি। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৫২ লাখ ৩ হাজার ৩৪২ জনে।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৯২৪ জন। প্রাণহানি হয়েছে ২৪৭ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৪৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫৭ হাজার ৫১৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৫ জন। মারা গেছেন ১৮ জন। ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ২৬ লাখ ৬৮ হাজার ৯৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ লাখ ১৮ হাজার ৩৭৬ জন মারা গেছেন।

Releated Posts

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভ ঘিরে উত্তেজনা চরমে, নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে

ইসলামাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে। মঙ্গলবার জয়েন্ট আওয়ামি অ্যাকশন…

ByByNews Desk Aug 4, 2026

ভারতের মাটি থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য নয়, ভারতীয় হাইকমিশনারের কাছে বাংলাদেশের আবেদন

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগের কোনও নেতা, বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top