ডিব্রুগড় (অসম), ২ জানুয়ারি (হি.স.) : দুদিনের অসম এবং অরুণাচল প্রদেশ সফরের উদ্দেশ্যে আজ সোমবার ত্রিসন্ধ্যায় ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামীকাল তিনি অসমের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের আলং-ইংকিয়ংগামী ১০০ মিটার দৈর্ঘ্য সিওম সেতু উদ্বোধন করার পাশাপাশি ৩ জানুয়ারি অরুণাচল প্রদেশে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর ভিজন এবং নিউ টেক হ্যান্ডবুক উন্মোচন করবেন। এছাড়া এদিন তিনি ভাৰ্চুয়ালি বিআরও-এর অন্য ২৭টি পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা ছাড়াও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় তিনি করবেন বলে জানা গেছে।
মোহনবাড়ি বিমানবন্দরে অবতরণ করলে সেখানে তাঁকে ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় চাবুয়ায় বায়ুসেনার ছাউনিতে।
এখানে উল্লেখ করা যেতে পারে, বর্ডার রোডস অর্গানাইজেশন গত পাঁচ বছরে অরুণাচল প্রদেশে মোট ৩,০৯৭ কিলোমিটার রাস্তা তৈরি করেছে বলে গত ১৬ ডিসেম্বর প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী অজয় ভাট সংসদে জানিয়েছিলেন। এছাড়া তিনি আরও জানিয়েছিলেন, বিআরও গত পাঁচ বছরে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৩,১৪০ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। গত পাঁচ বছরে ১০টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে ১৩,৫২৫.৪১৭ কিলোমিটার বিস্তৃত মোট ২৫৭টি রাস্তা বিআরও তৈরি করেছে বলে জানিয়েছিলেন ভাট৷ এরই সূত্রে ধরে তিনি জানান, বিআরও গত পাঁচ বছরে অরুণাচল প্রদেশে ৩,০৯৭ কিলোমিটার বিস্তৃত ৬৪টি রাস্তা এবং লাদাখে ৩,১৪০ কিলোমিটার বিস্তৃত ৪৩টি রাস্তা তৈরি করেছে।
বিশেষ এক সূত্র জানিয়েছে, আগামীকাল এবং পরশু যে প্রকল্পগুলি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উদ্বোধন করবেন সেগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা চিনারা সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর রাস্তা, বিমানবন্দর এবং রেলপথ তৈরি করেছে। চিনের হুমকির পরিপ্রেক্ষিতে যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

দুদিনের অসম-অরুণাচল সফরের উদ্দেশ্যে ডিব্রুগড়ে অবতরণ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের উদ্বোধন করবেন ১০০ মিটার দৈর্ঘ্য সিওম সেতু সহ বিআরও-র ২৭টি পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্প
Tags:
Releated Posts
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…
জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী
ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…
গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…
মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের
ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…


















