ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। স্টার্স ও স্ট্রাইকার্স-দের জয়ের ধারা অব্যাহত। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগে আজ, রবিবারও দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকালের ম্যাচে সিপাহী জলা স্টার্স ১২ রানের ব্যবধানে ইউনাইটেড নর্থ রাইডার্সকে পরাজিত করেছে। টস জিতে রাইডার্স প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। বেটিংয়ের আমন্ত্রণ পেয়ে সিপাহীজলা স্টার্স সীমিত ১৭ ওভারে ছয় উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করে জবাবে ইউনাইটেড নর্থ রাইডার্স ৬ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করতেই সীমিত ১৭ ওভার ফুরিয়ে যায়। সিপাহী জলা স্টার্স এর নিকিতা দেবনাথ সর্বাধিক ৩৭ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। দিনের অপর খেলায় ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স ৯৮ রানের বড় ব্যবধানে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স কে পরাজিত করেছে। টস জিতে স্ট্রাইকার্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে সাউথ ব্লাস্টার্স১৯ ওভার চার বল খেলে ৫৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্সের মামন রবিদাস সর্বাধিক ৬৮ রান সংগ্রহ করে এবং সাত রানে দুটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পেয়েছে।

উইমেন্স টি-টোয়েন্টি : স্টার্স ও স্ট্রাইকার্সের জয়ের ধারা অব্যাহত
Tags:


















