News Flash

  • Home
  • দিনের খবর
  • ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়িতে, সন্দেহভাজন অভিযুক্তের বাড়িতে হামলা ক্ষিপ্ত জনতার
Image

ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু জলপাইগুড়িতে, সন্দেহভাজন অভিযুক্তের বাড়িতে হামলা ক্ষিপ্ত জনতার

জলপাইগুড়ি, ১ জানুয়ারি (হি.স.): দশম শ্রেণীর এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। শনিবার রাতের এই ঘটন্যায় প্রতিবেশী দুই যুবকের নাম উঠে আসছে । রবিবার সকালে ক্ষিপ্ত জনতা তাদের একজনের বাড়ি ভাঙচুর চালায় । ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বালাপাড়ার বাড়িতে মৃত ছাত্রীর কোয়েল রায় (১৫) একাই ছিল। এদিন রাতে প্রতিবেশী এক আত্মীয় যায় ওই ছাত্রীর বাড়িতে। সেখানে গিয়ে তিনি দেখেন কোয়েল ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তার কিছুটা পাশেই সিলিং থেকে একটি শাড়ি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরিবারের দাবি তাদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনার পর স্থানীয় দুই যুবকের নাম উঠে এসেছে। যদিও মৃত ছাত্রীর পরিবারের তরফে এখনও কোতোয়ালি থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

অন্যদিকে রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় বালাপাড়া এলাকায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে যে দুই যুবকের নাম উঠে আসছে তাদের একজনের বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানার পুলিশ।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top