News Flash

  • Home
  • দিনের খবর
  • বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মালদায় যুবকের রহস্য মৃত্যু, আমবাগান থেকে উদ্ধার দেহ
Image

বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে মালদায় যুবকের রহস্য মৃত্যু, আমবাগান থেকে উদ্ধার দেহ

মালদা, ১ জানুয়ারি (হি.স.): বছরের শেষ দিনে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল। কিন্তু নতুন বছরের সকালে যুবকের দেহ উদ্ধার হল মালদার চাঁচল থানার সুতি এলাকার আমবাগান থেকে । রবিবার পুলিশ অর্ধনগ্ন অবস্থায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম দিলীপ দাস (২৮)। পেশায় লোহার ভাঙরি বিক্রি করেন। বাড়ি চাঁচলের সুতি গ্রামে।পরিবারে রয়েছে স্ত্রী,সন্তান ও বৃদ্ধ বাবা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণ উপলক্ষে এলাকার বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন দিলীপ। এলাকার একটি আমবাগানে পিকনিক আয়োজন করা হয়েছিল রাতে। রবিবার সকালে পিকনিকের স্থল থেকেই উদ্ধার হয় যুবকের মৃতদেহ। ঘটনার পরে তাঁর বন্ধুরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাঁচল থানার পুলিশ। মৃতের পরিবারের তরফেচাঁচল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

মৃতের স্ত্রী লক্ষ্ণী দাস বলেন, “স্বামী সন্ধ্যায় আমাকে বলে, বন্ধুদের সঙ্গে পিকনিকে করব। তারপরেই শীতের পোশাক নিয়ে বাড়ি থেকে বের হয়। সকালে প্রতিবেশীদের মারফত জানতে পারি, স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে বাগানে। নতুন বছরে স্বামী হারা হতে হবে ভাবতে পারিনি। পুলিশ দোষীদের খুঁজে উপযুক্ত শাস্তি দিক।”

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও ‘ক্লু’ হাতে পাননি তাঁরা। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। কারোর সঙ্গে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top