News Flash

  • Home
  • দিনের খবর
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ২৬৫, মৃত ৩
Image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ২৬৫, মৃত ৩

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): বছর শুরুতেই চিন্তা বাড়াচ্ছে কোভিড। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তবে হ্রাস পেয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৯৪৭ কমেছে।

বছরের প্রথমদিন রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, আরও ২৬৫ জন করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪.৪৬ কোটি। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩০,৭০৫৷
বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২,৭০৬। দেশে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৭৮,৬৪৯। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দৈনিক পজিটিভিটির হার ০.১৭ শতাংশে পৌঁছেছে এবং সাপ্তাহিক পজিটিভিটির হার হয়েছে ০.১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড শনাক্তকরণের জন্য ১,৫৭,৬৭১টি পরীক্ষা করা হয়েছে। মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী টিকাদান অভিযানের অধীনে এ পর্যন্ত কোভিড টিকার ২২০.১০ কোটি ডোজ দেওয়া হয়েছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top