News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘হ্যাপি নিউ ইয়ার’, দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর
Image

‘হ্যাপি নিউ ইয়ার’, দেশবাসীকে নতুন বছরে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): নতুন বছরকে স্বাগত জানাল দেশ। নতুন বছরের প্রথম সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরে দেশের ঐক্য এবং অখণ্ডতার বজায় রাখার কথা বললেন রাষ্ট্রপতি। পয়লা জানুয়ারির সকালে টুইটবার্তায় দেশবাসীকে শুভকামনা জানিয়ে টুইট। রাষ্ট্রপতি লেখেন, “সকলকে শুভ নববর্ষ। সমস্ত নাগরিক এবং প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। ২০২৩ সাল আমাদের জীবনে নতুন অনুপ্রেরণা, লক্ষ্য এবং কৃতিত্ব নিয়ে আসুক। আসুন আমরা ঐক্য, অখণ্ডতা এবং সকলকে নিয়ে উন্নয়নে ফের একবার নিজেদের উৎসর্গ করার সংকল্প করি।

নতুন বছরের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, “সকলের ২০২৩ সাল খুব ভালো কাটুক। নতুন আশা, আনন্দ এবং অফুরান্ত সাফল্যে সবার নতুন বছর ভরে উঠুক। নতুন বছরে সকলের সুস্বাস্থ্যের কামনা করি। ‘
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার জন্মদিনেও টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজিকে জন্মদিনের শুভেচ্ছা। বিমান পরিবহণকে আরও প্রাণবন্ত করতে এবং ইস্পাত ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে চলেছেন। ঈশ্বর তাঁকে দীর্ঘ এবং সুস্থ জীবন দিন।” এমনকি এদিন মণিপুরের মুখ্যমন্ত্রীকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top