News Flash

  • Home
  • খেলা
  •  সি.কে নাইডু ট্রফি : পাঞ্জাবকে রুখে চালকের আসনে ত্রিপুরা
Image

 সি.কে নাইডু ট্রফি : পাঞ্জাবকে রুখে চালকের আসনে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি।। কর্নেল সি.কে নাইডু ট্রফিতেও সাফল্যের হাতছানি। রঞ্জি ট্রফির মতো-ই কর্নেল সি.কে নাইডু ট্রফি ক্রিকেটেও পাঞ্জাবকে স্বল্প রানে থামাতে পেরেছে ত্রিপুরার ছেলেরা। খেলা হচ্ছে নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। অনূর্ধ্ব ২৫ জাতীয় ক্রিকেটের লীগ পর্যায়ে ত্রিপুরা প্রথম ম্যাচে প্রথম দিন পাঞ্জাবের বিরুদ্ধে ভালোই খেলেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরার অধিনায়ক বিক্রম দেবনাথ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। সফরকারি পাঞ্জাব ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তেমন নৈপুণ্য দেখাতে পারেনি। ৬৪ ওভার ৪ বল খেলে পাঞ্জাব ১৬২ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। ওপেনার বিশ্ব প্রতাপ সিং এর ৬৬ রান যথেষ্ট উল্লেখযোগ্য। এছাড়া, যশকরনবীর সিং পাল এর ২৬ রান উল্লেখ করার মতো। রাজ্য দলের শারুক হোসেন ও ইন্দ্রজিৎ দেবনাথ তিনটি করে এবং বিক্রম দেবনাথ দুটি উইকেট পেয়েছে। তাপস মন্ডল পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৫ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায়। ইতোমধ্যে এক উইকেট হারিয়ে কুড়ি রান সংগ্রহ করে নেয়। ওপেনার বাবুল দে দুই রানে প্যাভিলিয়নের ফিরলেও পল্লব দাস সাত রানে এবং সেন্টু সরকার ১১ রানে উইকেটে রয়েছে। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত স্কোর: পাঞ্জাব – প্রথম ইনিংসে ১৬২ রান, ত্রিপুরা দিনের শেষে এক উইকেটে ২০ রান।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top