ঘাটাল, ১ জানুয়ারি (হি.স.): “বিজেপি বিধায়ক আশা কর্মীদের ভয় দেখাচ্ছেন।” আবাস যোজনার সমীক্ষায় গরমিলের অভিযোগ তুলে ঘাটলের বিজেপি বিধায়ক শীতল কপাটের আদালতে যাওয়ার হুঁশিয়ারিতে এমনই প্রতিক্রিয়া
স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। তবে ঠারেঠোরে আবাস যোজনায় দুর্নীতি চলার কথা মেনে নিয়েছেন ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝিও। তবে দুর্নীতি ইস্যুতে তিনি বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি। তিনি বলেন, “বিজেপি বিধায়ক আশা কর্মীদের ভয় দেখাচ্ছেন। আমরা প্রশাসনকে বারে বারে বলেছি আবাস যোজনায় স্বচ্ছতা আনতে। তৃণমূল কর্মী হোক, বা নেতাই হোক যাঁর পাকা বাড়ি থাকবে, তাঁর নাম কেটে উপযুক্ত ব্যক্তিদের বাড়ি দেওয়ার আবেদন জানিয়েছি। আর বিজেপি এখন এইসব নাটক করছে। ওরা দুর্নীতিতে ভরপুর।” কার্যত আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর।



















