News Flash

  • Home
  • বিদেশ
  • প্রধানমন্ত্রী মোদীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাইডেন, সস্ত্রীক সমবেদনা জ্ঞাপন আমেরিকার প্রেসিডেন্টের
Image

প্রধানমন্ত্রী মোদীর মায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাইডেন, সস্ত্রীক সমবেদনা জ্ঞাপন আমেরিকার প্রেসিডেন্টের

ওয়াশিংটন, ৩১ ডিসেম্বর (হি.স.): পঞ্চভূতে বিলীন হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। প্রধানমন্ত্রী মোদীর মায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই দুঃখের সময়ে ভারতের প্রধানমন্ত্রী ও তাঁর পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার (ভারতীয় সময় অনুযায়ী ৪.১৫ মিনিট) টুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করছি জিল ও আমি। এই দুঃখের সময় প্রধানমন্ত্রী মোদী ও তাঁর পরিজনদের জন্য আমরা প্রার্থনা করছি। প্রসঙ্গত, শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top