News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একত্রে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা
Image

একত্রে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা

আগরতলা, ৩১ ডিসেম্বর (হি. স.) : আবারও চাকুরীর দাবিতে মুখ্যমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। তাঁদের প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, একত্রে নিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সাথে আলোচনা করবেন।

একত্রে নিয়োগের দাবিতে গত কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যন্য মন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। কিন্তু তাঁদের দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই তারা বছরের অন্তিম দিনে শনিবার একত্রে নিয়োগের দাবিতে ফের মুখ্যমন্ত্রীর বাসভবনে সামনে জড়ো হয়েছিলেন। পরবতী সময়ে সরকারি বাসভবনে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন।

এদিন তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে একত্রে নিয়োগের দাবি পূরণের জন্য অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী তাঁদের বক্তব্য শুনেছেন এবং বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে, এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে নবম ও দশম শ্রেণীর শিক্ষক স্বল্পতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top