News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, জিবি হাসপাতালে উত্তেজনা
Image

বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, জিবি হাসপাতালে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷  বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সাময়িক উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে৷ অন্য কোন রোগীর সাথে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য ঘটনার তদন্ত করে দায়িত্ব প্রাপ্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান৷  
বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শনিবার সাময়িক উত্তেজনা ছড়ায় জিবি হাসপাতালে৷ অভিযোগ সঠিক চিকিৎসা প্রদান না করায় মৃত্যু হয় মেলাঘর থানাধীন জগন্নাথ বাড়ির বাসিন্দা বিমল লস্করের৷ এই ক্ষেত্রে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন মৃতার পরিবারের সদস্যরা৷ উত্তেজনা ছড়ালে জিবিতে যায় পুলিশ৷ মৃতের ছেলে জানান জিবিতে মেডিসিন বিভাগে চিকিৎসকের  অভাব রয়েছে৷ প্রয়োজনের সময় কোন চিকিৎসককে ডেকে পানননি তিনি৷ ওয়ার্ডের কর্মী ছাড়া কাউকেই ডেকে আনতে পারেননি৷ জিবির মেডিসিন বিভাগের বি ব্লকে ভর্তি ছিলেন বিমল লস্কর৷ মৃত্যুর দীর্ঘ সময় পর চিকিৎসক আসেন৷ ততক্ষনে সব শেষ হয়ে গেছে৷ এই ক্ষেত্রে পরিষেবার মান নিয়ে ক্ষোভ জানান মৃতের ছেলে৷ এই ঘটনায় জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ণ তোলেন পরিবারের সদস্যরা৷ অন্য কোন রোগীর সাথে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য ঘটনার তদন্ত করে দায়িত্ব প্রাপ্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top