News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে : ইউক্রেন
Image

রাশিয়া ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে : ইউক্রেন

কিয়েভ, ২৯ ডিসেম্বর (হি. স.) : ইউক্রেনে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার মিখাইলো পোডোলিয়াক।

রাজধানী কিয়েভে বিস্ফোরণের মেয়র ভিটালি ক্লিতস্কো জানান, ১৪ বছরের এক কিশোরীসহ অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খারকিভ, ওদেসা, লিভিভ ও জাইতোমির শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওদেসা স্থানীয় নেতা মাকসিম মারচেঙ্কো ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া বিভিন্ন দিক দিয়ে আকাশ ও সাগর থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ছিল। কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার ওলেক্সি আরেস্তোভিচ বেসামরিক লোকজনকে আশ্রয় খুঁজতে বলেন এবং বলেন যে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খোলা রয়েছে।

ক্ষেপণাস্ত্রে কিয়েভে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন। ক্লিতস্কো বলেছেন, ১৬টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ধ্বংস হয়েছে।

Releated Posts

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনার জবাব ভারতের, আফগানিস্তান ও ইউএনএএমএ-র পাশে দিল্লি

রাষ্ট্রসংঘ, ৯ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান এবং রাষ্ট্রসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার কড়া জবাব…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top