News Flash

  • Home
  • খেলা
  • অর্পণ, শ্রেষ্ঠাংসুর অনবদ্য ব্যাটিং বিশাল জয় প্রগতি প্লে সেন্টারের
Image

অর্পণ, শ্রেষ্ঠাংসুর অনবদ্য ব্যাটিং বিশাল জয় প্রগতি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। অর্পণ ভট্টাচার্যের দুর্দান্ত ব্যাটিং। ১৯২ রানের ইনিংস চমক তৈরি করেছে। শ্রেষ্ঠাংসুও দুর্দান্ত খেলেছে। তবে তিন রানের জন্য শতক হাত ছাড়া করে তার আফসোস হচ্ছে। তাদের মত যশ দেববর্মাও ৭৮ রান করে স্পটারদের নজর কেড়ে নিয়েছে। প্রগতি প্লে সেন্টার রেকর্ড পরিমাণ রান গড়ার পাশাপাশি জিতেছেও রেকর্ড পরিমাণ রানের ব্যবধানে। গোহারা হেরেছে শতদল সংঘ। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেটে প্রগতি প্লে সেন্টার রেকর্ড পরিমাণ ৪২৬ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে গ্রুপ বি থেকে শেষ চারের লক্ষ্যে এগুচ্ছে। খেলা ছিল ডক্টর বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। টস জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভার কাজে লাগিয়ে তিন উইকেট হারিয়ে ৪৫২ রানের পাহাড় প্রমাণ স্কোর গড়ে তোলে। দলের পক্ষে অর্পণ ভট্টাচার্য ৭৪ বল খেলে ২৭ টি বাউন্ডারি ও দশটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৯২ রান সংগ্রহ করে। শ্রেষ্ঠাংসু পেয়েছে ৯৭ রান ৬৬ বল খেলে ১২টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে। জবাবে শতদল সংঘের খুদেরা ব্যাট করতে নামলে প্রগতির অনিকেষ, অঙ্কিত ও অর্পণের বোলিং দাপটে তাসের ঘরের মতো গুড়িয়ে যায় মাত্র ২৬ রানে। অনিকেশ বিশ্বাস এক রানে চারটি, অঙ্কিত দাস এক রানে দুটি এবং অর্পণ ভট্টাচার্য ৮ রানে দুটি উইকেট পেয়েছে। অর্পণ ভট্টাচার্য পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…

ByBySandeep Biswas May 23, 2026

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top