News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে বাংলার কাছেও পরাজিত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে বাংলার কাছেও পরাজিত ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।বিনা লড়াইয়ে আত্মসমর্পন করলো ত্রিপুরা। এবার বাংলার বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় একদিবসীয় ক্রিকেটে। শিমোগার জে এন এন কলেজ মাঠে ত্রিপুরা পরাজিত হয় ১০ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৬৮ রানের জবাবে বাংলা  ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই বাংলার বোলারদের সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। ক্রমাগত উইকেট হারাতে থাকে ত্রিপুরা। দল যদি অতিরিক্ত খাতে ২১ রান না পেতো তাহলে ত্রিপুরার স্কোর সম্ভবত ৪০ রানের গন্ডি পার হতো না। বড় স্কোর গড়তে না পারলেও ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা দীর্ঘসময় উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে রিফু দেববর্মা ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করে। এছাড়া ত্রিপুরার কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বাংলার পক্ষে সিনজিনি চক্রবর্তী (‌২/‌৮) এবং স্মৃতি বর (‌২/‌১৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে বাংলার দুই ওপেনার ইপ্সিতা মন্ডল এবং প্রতিভা মান্ডি শুরু থেকেই ঝড়ো গতিতে ব্যাট করতে থাকে।‌‌ ওই জুটি ৬ ওভারেই জয় এনে দেয় বাংলাকে। ইপ্সিতা ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে এবং প্রতিভা ১৬ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রানে অপরাজিত থেকে যায়। ৩০ ডিসেম্বর ত্রিপুরা নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে উত্তরাখন্ডের বিরুদ্ধে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top