News Flash

  • Home
  • দিনের খবর
  • ৩ লক্ষ কোভিড পরীক্ষার কিট কিনতে চলেছে রাজ্য সরকার
Image

৩ লক্ষ কোভিড পরীক্ষার কিট কিনতে চলেছে রাজ্য সরকার

কলকাতা, ২৮ ডিসেম্বর (হি. স.) : ৩ লক্ষ কোভিড পরীক্ষার কিট কিনতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বিদেশি-সহ ৩৯টি নমুনা জিন সিক্যোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

করোনা পরিস্থিতিতে প্রতিটি নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠাতে হবে। বুধবার নবান্ন-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ১০ লক্ষ কোভিশিল্ড টিকার ডোজ়, নাকে দেওয়ার ৫ লক্ষ টিকা এবং ১ লক্ষ কোভ্যাক্সিন টিকার ডো়জ় রাজ্যের প্রয়োজন বলে কেন্দ্রকে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালে পরিকাঠামো নেই সেখানে কোভিড ওয়ার্ড তৈরি করতে হবে। প্রয়োজন হলে পূর্ত দফতরের সাহায্য নিতে হবে। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণ শয্যার বন্দোবস্ত করতে হবে।

বুধবার বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব। ছিলেন সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক, সমস্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল-সহ আরও অনেকে। এদিনের বৈঠকে পাঁচ দফা নির্দেশিকা চালু করে রাজ্য সরকার।

করোনা রোগীদের মধ্যে বেশিরভাগই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। তাই হাসপাতালের প্রতিটি বেডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের বন্দোবস্ত করতে হবে। আশঙ্কাজনক, অতি আশঙ্কাজনক রোগীর কথা মাথায় রেখে সবরকমের বেডের ব্যবস্থা রাখতে হবে।

করোনা মোকাবিলার প্রথম শর্ত তড়িঘড়ি আক্রান্তকে চিহ্নিত করতে হবে। তাই উপসর্গ দেখা দিলেই করতে হবে নমুনা পরীক্ষা। সে কারণে প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ র‌্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রাখতে হবে। থাকতে হবে আরটিপিসিআর টেস্টের বন্দোবস্ত।

বর্তমানে টিকাকরণে উদাসীনতা দেখা দিয়েছে। তার ফলে ধুঁকছে রাজ্যের বহু টিকাকরণ কেন্দ্র। ফের রাজ্যবাসীকে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে। হাসপাতালের পরিকাঠামোগত উন্নতির ক্ষেত্রে জেলাশাসক এবং সিএমওএইচদের সম্পূর্ণরকম সহযোগিতা করতে হবে। বলা হয়, করোনার নয়া ভ্যারিয়ান্ট বিএফ ৭-এর খোঁজ পাওয়া গেলে, তা যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্য দফতরে জানাতে হবে।

বর্ষশেষেও পিছু ছাড়ছে করোনা। বরং আরও ভয়াবহ রূপ নিয়েছে ভাইরাস। চিনে হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। রাজ্যে আক্রান্তের সংখ্যা নগণ্য। তা সত্ত্বেও মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top