News Flash

Image

মুড়াবাড়িতে মহিলা মোর্চার চায়ের আড্ডা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ ডিসেম্বর৷৷ বুধবার বিকাল তিনটায় বিশালগড় মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে বার নং শক্তিকেন্দ্রে  মুড়াবাড়ি এলাকায় চায়ের আড্ডার আয়োজন করা হয়৷ শাসকদল বিজেপির সাতটি মোর্চার মধ্যে অন্যতম একটি মোর্চা হল মহিলা মোর্চা৷বলা যায় বিগত নির্বাচনে ও বিরোধী দের ক্ষমতাচ্যুত করতে একটা বিরাট ভূমিকা নিয়েছিল এই মহিলা মোর্চা৷ শাসকদলে এই মোর্চার গুরুত্ব অপরিসীম৷নির্বাচন আসন্ন তাই এলাকার মহিলাদের আরো কাছে গিয়ে তাদের খোঁজ খবর নিতে সারা রাজ্যের প্রায় সব কয়টি শক্তিকেন্দ্রে একসাথে চলছে এই চায়ের আড্ডা কর্মসূচি৷ বুধবার ১২ নং শক্তিকেন্দ্রের চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছিল মুড়াবাড়ি বাজার চৌমুহনীতে৷ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যে মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেববর্মা,সিপাহীজলা উত্তরের মহিলা মোর্চার সভানেত্রী শান্তা দাস,বিশালগড় মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী পিংকী মন্ডল,এই শক্তিকেন্দ্রের ইনচার্জ ঝর্ণা দেববর্মা দাস, সাধারণ সম্পাদিকা স্মৃতি দেবনাথ, সম্পাদিকা সুমনা ভৌমিক, কাউন্সিলর রিঙ্কু দাস সহ জেলা,মন্ডল ও বুথ স্তরের সমস্ত কার্যকর্তাগণ৷উক্ত সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গুলো তুলে ধরেন৷যেখানে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ তাছাড়া তিনি আরো বলেন নরেন্দ্র মোদীর আগে ভারতের একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, উনার কার্যকালেও মহিলাদের স্বার্থে এত প্রকল্প গ্রহণ করা হয় নি৷কারন দেশের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন মহিলাদের উন্নয়ন না হলে দেশের বিকাশ কখনো সম্ভব নয়৷

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top