News Flash

Image

ফিরে দেখা ২০২২, বিষয় : রেল বিষয়ক

গুয়াহাটি, ২৮ ডিসেম্বর (হি.স.) : কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২২। বিদায়ী এক বছরে গোটা বিশ্বে বহু ঘটনা পরিঘটনা সংঘটিত হয়েছে। সে ধরনের সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২২-এর ফ্ল্যাশব্যাকে রেল বিষয়ক কয়েকটি খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করেছে হিন্দুস্থান সমাচার …

আগরতলা, ৪ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরার ধর্মনগর এবং অসমের শিলচরের মধ্যে দ্বিসাপ্তাহিক প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা পুনরায় চালু হয়েছে।

গুয়াহাটি, ৭ জানুয়ারি (হি.স.) : এদিন থেকে রাঙাপাড়া নর্থ-ডেকারগাঁও এবং রঙিয়া-ডেকারগাঁওয়ের মধ্যে দৈনিক প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা পুনরায় চালু হয়েছে।

আগরতলা (ত্ৰিপুরা), ৮ জানুয়ারি (হি.স.) : রেলপথে ত্রিপুরা ও মণিপুর জুড়ে গেছে এদিন দুপুরে ভিডিও কনফারেন্সে আগরতলা-জিরিবাম জনশতাব্দী এক্সপ্রেসের সূচনা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে তিনটি রাজ্য অসম, ত্রিপুরা এবং মণিপুরের সঙ্গে সরাসরি রেল সংযোগ স্থাপন হয়েছে।

করিমগঞ্জ (অসম), ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলের জিএম আনসুল গুপ্তা (আইআর‌এস) সদল বলে করিমগঞ্জ এসে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মহিশাসন রেলস্টেশন ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এখানে আন্তর্জাতিক রেলওয়ে টার্মিনাস হবে বলে জানান আনসুল গুপ্তা। এছাড়া বিদেশ মন্ত্রক, রেলওয়ে মন্ত্রক সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দফতরগুলি করিমগঞ্জেই স্থাপন হবে বলেও জানান রেলওয়ের নর্থ-ইস্ট ফ্রন্টিয়ারের জিএম আনসুল গুপ্তা।

শিলচর (অসম), ৪ মার্চ (হি.স.) : অমৃতসর হয়ে মাতা বৈষ্ণোদেবী মন্দির সহ বিভিন্ন তীর্থস্থান দর্শনে ১১ দিনের যাত্রায় তীর্থযাত্রীদের জন্য বিশেষ পর্যটক ট্রেন শিলচর থেকে যাত্রা।

করিমগঞ্জ (অসম), ২৮ মার্চ (হি.স.) : শিলচর থেকে দুল্লভছড়া পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন যাত্ৰাবাহী ট্রেন চলাচল শুরু।

গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : লামডিং-বদরপুর রেলপথে ভয়ঙ্কর ধস পতনের ফলে পাহাড় লাইনে ট্রেন চলাচল অনিৰ্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে। এতে দেশের সঙ্গে ডিমা হাসাও জেলা, বরাক উপত্যকার তিন জেলা, পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা ও মণিপুরে রেল পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ডিমা হাসাও জেলা সহ পার্শ্ববর্তী অঞ্চলে গত তিন চারদিন থেকে নাগাড়ে প্রচণ্ড বর্ষণের দরুন লামডিং-বদরপুর রেলপথের মাইবাং-ওয়াড্রিংডিসা, দাওটুহাজা, নিউহাফলং, জাটিঙ্গা, লামপুর, হারাঙ্গাজাও এবং ডিটেকছড়ার কাছে পাহাড়ের ধস নেমেছে। যার দরুন পাহাড় লাইনে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ে।

হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড়লাইনে এদিন বদরপুর থেকে নিউ হাফলং স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে একটি লাইট ইঞ্জিন চলানো হয়েছে। প্রায় ৪০ দিনের মাথায় এই প্রথম বদরপুর-নিউ হাফলং স্টেশনের মধ্যে পরীক্ষামূলকভাবে লাইট ইঞ্জিন চালানো হয়।

হাফলং (অসম), ৩০ জুন (হি.স.) : ৪৮ দিন পর এদিন বদরপুর-লামডিং পাহাড়লাইনে আংশিক রেল চলাচল শুরু হয়েছে।

হাফলং (অসম), ২২ জুলাই (হি.স.) : অবশেষে পাহাড় লাইনে শুরু হল যাত্রীবাহী ট্ৰেন পরিষেবা। দীর্ঘ দু-মাসের অধিক সময়ের পর এদিন লামডিং-বদরপুর-আগরতলা যাত্রীবাহী রেল পরিষেবা শুরু হয়েছে। লাগাতার বর্ষণের জেরে ডিমা হাসাও জেলার বুক চিরে ধাবিত পাহাড় লাইনে ভূমিধসের দরুন দু মাসের বেশি সময় ট্রেন বন্ধ ছিল। এদিন প্রথম শিলচর থেকে সকাল ৭-টা ২০ মিনিটে শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনটি শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। পাহাড় লাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল ফের শুরু হওয়ায় ডিমা হাসাও সহ বরাক উপত্যকার তিনটি জেলা পার্শ্ববর্তী রাজ্য মণিপুর মিজোরাম ও ত্রিপুরার রেল যাত্রীরা স্বস্তি পেয়েছেন।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top