News Flash

  • Home
  • দেশ
  • আগুনের তাপে উষ্ণ হচ্ছে দিল্লি, শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা উত্তর ভারতে
Image

আগুনের তাপে উষ্ণ হচ্ছে দিল্লি, শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা উত্তর ভারতে

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): শৈত্যপ্রবাহে রীতিমতো জবুথবু অবস্থা গোটা উত্তর ভারত জুড়ে। দিল্লি থেকে উত্তর প্রদেশ, পঞ্জাব থেকে হরিয়ানা, সর্বত্রই বুধবারও ছিল হাড় কাঁপানো ঠাণ্ডা। শীত এতটাই বেশি যে, আগুনের তাপে উষ্ণ হতে হচ্ছে মানুষজনকে। আগুনের আঁচে উষ্ণ হচ্ছে গোটা উত্তর ভারত। এদিন ভোরে দিল্লির মিন্টো রোডে আগুনের আঁচ নিতে দেখা যায় মানুষজনকে, ঠাণ্ডায় রীতিমতো কাঁপছিলেন সকলে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশে এদিনও শৈত্যপ্রবাহ বিরাজ করেছে, দিল্লির পালামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রবল ঠান্ডা আর শৈত্যপ্রবাহের জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। দেরিতে ঘুম ভাঙছে মানুষের। কুয়াশার জন্য ভোরের দিকে রাস্তায় গাড়ি চলাচল করছে ধীর গতিতে ও লাইট জ্বালিয়ে।

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top