News Flash

Image

কদমতলায় শক্তির মহড়া দিল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের প্রাক্কালে কদমতলা করতে বিধানসভা এলাকায় শক্তির মহড়া দিল বিরোধীদল সিপিআইএম৷ বুধবার দীর্ঘ পথযাত্রা সংগৃহীত করে বিজেপির নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনায় মুখর হন সিপিআইএম নেতৃবৃন্দ৷ কদমতলা কুর্তি বিধানসভা পুনরায় দখল করতে মরিয়া সিপিএম৷ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সভাকে ঘিরে যখন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, আমিত রক্ষিতরা কদমতলায় অবস্থান করছেন ঠিক তখনই চুরাইবাড়ি থেকে প্রেমতলা বাজার অবধি সুবিশাল র্যালী করে ক্ষমতার জানান দিলো সিপিএম৷ বাম বিধায়ক ইসলাম উদ্দিন, সিপিআইএম উত্তর জেলা সম্পাদক অমিতাভ দও প্রমুখের নেতৃত্ব সুবিশাল মিছিল সহকারে এই দীর্ঘ পথ পায়ে হেটে পরিক্রমা করেন৷ জেলা সম্পাদক অমিতাভ দও অভিযোগ  করেন সুশাসনের নামে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে৷ অথচ বিজেপি শাসনে ত্রিপুরায় সুশাসন নয়, অপশাসন চলছে৷ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের জনগণ এর যোগ্য জবাব দেবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top