News Flash

  • Home
  • দেশ
  • হাসপাতালে কোভিড মোকাবিলায় মক ড্রিল স্বাস্থ্য আধিকারিকদের
Image

হাসপাতালে কোভিড মোকাবিলায় মক ড্রিল স্বাস্থ্য আধিকারিকদের

পূর্ব মেদিনীপুর , ২৭ ডিসেম্বর (হি. স.) : করোনা ফের নতুন করে মাথা তুলছে । বাংলায় সংক্রমণ ছড়িয়ে পড়লে যাতে দ্রুত পরিষেবা দেওয়া যায় তার জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ ক্রমে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মঙ্গলবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাত ও মেডিক্যাল কলেজের স্বাস্থ আধিকারিকরা কোভিড -১৯ মোকাবিলার মক ড্রিল করেন। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র মজুত করার পাশাপাশি কোভিড ওয়ার্ডা গড়ে তোলা হয়েছে। সংক্রমিত কোনো রোগি এলেই তাকে কিভাবে পরিষেবা দেওয়া হবে তা এদিন মক ড্রিলের মাধ্যমে তুলে ধরা হয়।করোনা মোকাবিলায় হাসপাতাল ও নার্সিংহোমগুলির পরিস্থিতি কেমন, সেইসবই খতিয়ে দেখার পাশাপাশি মক ড্রিল করা হয়।

জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা কেমন, করোনা আক্রান্তদের জন্য চিকিৎসার ব্যবস্থা কেমন, কোভিড টেস্ট কেমন হচ্ছে, সেগুলিও সরেজমিনে দেখা হয়। তাছাড়াও দেখা হয়, হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের হাল কেমন, আইসোলেশন বেড, অক্সিজেন বেড, আইসিইউ বেড ও ভেন্টিলেটর বেডের সংখ্যা। সঙ্কটজনক করোনা রোগীদের জন্য ভেন্টিলেটর ও তরল অক্সিজেন কী পরিমাণে আছে সেটিও দেখা হয় এই মক ড্রিলে। এই কর্মসূচিতে করোনা রোগীদের জন্য যাতে মেডিক্যাল অক্সিজেন ও চিকিৎসার পরিকাঠামো ঠিকঠাক থাকে সেই বিষয়ে জোর দিতে বলা হবে হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে। অক্সিজেন ট্যাঙ্কারগুলো যাতে পূর্ণ থাকতে সে দিকেও খেয়াল রাখতে বলা হবে। এছাড়া হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে রাখতে হবে অক্সিজেন কনসেন্ট্রেটরের, ভেন্টিলেটর, বাইপ্যাপ, এসপিও ২-সহ সমস্ত লাইফ সাপোর্ট সিস্টেম। পাশাপাশি চাহিদা মতো সরবরাহ করার জন্য অক্সিজেন কন্ট্রোল রুম তৈরি করতেও বলা হবে এই মক ড্রিলে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top