News Flash

  • Home
  • দেশ
  • ভারতকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে অতীতের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হতে হবে : প্রধানমন্ত্রী
Image

ভারতকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে অতীতের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): ভারতকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যেতে হলে অতীতের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হতে হবে। মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে “বীর বাল দিবস” উপলক্ষে একটি ঐতিহাসিক অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “সাহিবজাদেরা প্রজন্মকে অনুপ্রাণিত করছে। যে দেশের এমন গৌরবের ইতিহাস আছে, তাতে আমাদের আত্মবিশ্বাসে পূর্ণ হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত, ইতিহাসের নামে আমাদের শুধুমাত্র কিছু আখ্যান শেখানো হয়, যা হীনমন্যতার জটিলতার দিকে নিয়ে যায়।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “একদিকে সন্ত্রাস তো অন্যদিকে আধ্যাত্মবাদ, একদিকে সাম্প্রদায়িক তাণ্ডব অন্যদিকে উদারতাবাদ… একদিকে লক্ষাধিক বাহিনী, অন্যদিকে বীর সাহিবজাদে। যারা মোটেও পিছপা হননি। পৃথিবীর ইতিহাস নৃশংসতার দৃষ্টান্তে ভরপুর। তিন শতাব্দী আগে চামকৌর এবং সিরহিন্দ যুদ্ধ হয়েছিল, একদিকে সাম্প্রদায়িক উগ্রবাদে অন্ধ মুঘল সুলতান ছিল এবং অন্যদিকে আমাদের গুরু ছিলেন।”

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top