News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইদ্যারদিঘিতে একরাতে তিন দোকান ও এক বাড়িতে চুরি
Image

বাইদ্যারদিঘিতে একরাতে তিন দোকান ও এক বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বড়দিনের রাতে বিশালগড় বাইদ্যারদিঘি কসবা এলাকায় তিনটি দোকান ও একটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়৷ ঘটনার বিবরণ জানা যায় এদিন গভীর রাতে বিশালগড় থানাধীন বাইদার দিঘি কসবা এলাকায় ৩ টি দোকানে চুরি করে চোরের দল৷ পরে দোকান থেকে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় চোরের দল৷ তারপর সোমবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা৷ সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড৷ এগুলি ছিল মুদির দোকান ও দুটি কাপড়ের দোকান৷ এদিকে একই রাতে বাইদ্যারদিঘি কসবা এলাকায় বাড়িতে চোরের দল হানা দিয়ে মূল্যবান নগদ অর্থ সহ জিনিস নিয়ে পালিয়ে যায়৷ সোমবার সকালে বাইদ্যারদিঘি কসবা এলাকায় দোকানের ব্যবসায়িক সহ সেইসব বাড়ির মালিক দ্বারস্থ হয় বিশালগড় থানায়৷ বিশালগড় থানার পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷

Releated Posts

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top