ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।ইন্দ্ররাণী জমাতিয়াকে ছাপিয়ে গেলেন ঋজু সাহা। ঋজু-র হাতে ধরেই জয়ে ফিরলো ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্স। ৬ উইকেটে পরাজিত করলো ইউনাটেড সাউথ ব্লাস্টার্সকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বাইজুস মহিলাদের টি-২০ ক্রিকেটে। মহকুমার শহীদ কাজল ময়দানে সোমবার দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান ত্রিপুরা সিনিয়র মহিলা দলের দুই ক্রিকেটার ইন্দ্ররাণী এবং ঋজু। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড সাউথ ব্লাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান করে। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের ওপেনার ইন্দ্ররাণী জমাতিয়ার ঝড়ো ব্যাটিংয়ে দল ওই স্কোর গড়ে। ইন্দ্ররাণী ৫০ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪ রান করেন। এছাড়া দলের পক্ষে প্রীয়াঙ্কা সাহা ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ (অপ:) এবং অম্বেষা দাস ২৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। জবাবে খেলতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেটের পতনের পর ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সের পক্ষে রুখে দাড়ান ঋজু এবং সুলক্ষ্মণা রায়। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। দ্বিতীয় উইকেটে ওই জুটি ৮৩ রান যোগ করে দলকে দ্বিতীয় জয়ের দিকে নিয়ে যান। সুলক্ষ্মণা ৪৯ বল খেলে ৪ টি বাউন্ডারি সাহায্যে ৩৮ রান করেন। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্স। ঋজু ৫৩ বল খেলে ১০ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬ রানে অপরাজিত থেকে যান। ইউনাটেড সাউথ ব্লাস্টার্সের পক্ষে মিতাশ্রী দেবনাথ (২/২৫) সফল বোলার। দুর্দান্ত ব্যাটিং করার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ঋজু সাহা।

ঋজু-র হাত ধরে দ্বিতীয় জয় ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স-এর
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















