News Flash

Image

প্রয়াত কৃষ্ণাই হাবরাঘাট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আব্দুল আজিম

গোয়ালপাড়া (অসম) ২৬ ডিসেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই চারিয়ালি আমবাড়ির বাসিন্দা তথা কৃষ্ণাই হাবরাঘাট কলেজের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আব্দুল আজিম আর নেই। গতকাল রবিবার রাতে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. সৈয়দ আব্দুল আজিম শিবসাগরের নাজিরায় জন্মগ্রহণ করলেও কর্মসূত্রে কৃষ্ণাইয়ের স্থায়ী বাসিন্দা ছিলেন। ১৯৮১ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। এর পর গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ের হাবরাঘাট কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমিয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে লোকসংস্কৃতিতে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

একজন সফল অধ্যাপক হিসেবে কর্মজীবন সম্পন্নকারী ড. সৈয়দ আব্দুল আজিম একই সঙ্গে নাট্যকার, কবি, গীতিকার ও প্রাবন্ধিক ছিলেন। ‘গীতর শরাই’ (গানের সংকলন) এবং ‘মই আদমে কইছো’ (কবিতার সংকলন) সহ বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি। তিনি কৃষ্ণাইয়ের ভেলাখামা গ্রামের পুওয়ালি সংঘের সদস্য হয়ে এলাকায় একটি সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছিলেন। প্রেস ক্লাবের পাশাপাশি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন ড. আজিম। তাঁর মৃত্যুতে কৃষ্ণাই প্রেস ক্লাব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top