News Flash

  • Home
  • খেলা
  •  রঞ্জি ট্রফি : ঘরের মাঠে আজ থেকে  শক্তিশালী পাঞ্জাবের মুখোমুখি ত্রিপুরা
Image

 রঞ্জি ট্রফি : ঘরের মাঠে আজ থেকে  শক্তিশালী পাঞ্জাবের মুখোমুখি ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।আগামীকাল থেকে শক্তিশালী পাঞ্জাবের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে হবে ৪ দিনের ওই ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে সোমবার শেষ প্রস্তুতি সেরে নেন দুদলের ক্রিকেটাররা। মরশুমে ২ ম্যাচ খেলে পাঞ্জাবের পয়েন্ট ৬ এবং ত্রিপুরার পয়েন্ট ৩। আই পি এল খেলা একঝাঁক ক্রিকেটার নিয়ে গড়া পাঞ্জাব দল। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে এগিয়ে থাকবেন হরমিত সিং-‌রা। তবে ত্রিপুরাও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। এম বি বি-‌র ২২ গজে দিনের শুরুতে বোলাররা দাপট দেখাতে পারবে। গুজরাট ম্যাচেও তা দেখা গেছে। তাই প্রাথমিক ভাবে দুদলের টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন টসে জয়লাভ করলে ফিল্ডিং নেবে দল। লক্ষ্য একটাই, সকালের স্যাতস্যাতে আবহাওয়ায় জোরে বোলাররা যাদে ফায়দা তুলতে পারে। বিদর্ভ ম্যাচে চোট পাওয়া বিক্রম কুমার দাস এখন পুরো সুস্থ। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে দলের গোড়াপত্তন করবেন বিশাল এবং বিক্রমই। তাছাড়া ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন, বিদর্ভ ম্যাচের দলই পাঞ্জাব ম্যাচে রেখে দেওয়ার। এদিন সকালে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন দুদলের ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে অনুশীলন করে নেন দু-‌দলের ক্রিকেটাররা। প্রতিপক্ষ দল শক্তিশালী হলেও ঘাবড়াচ্ছেন না ত্রিপুরার ক্রিকেটাররা। বরং কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সকলেই।পাঞ্জাবের অধিনায়ক মনদ্বীপ সিং ত্রিপুরাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। স্পষ্টভাবেই বলেন, ঘরের মাঠে ত্রিপুরা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তাই আমাদের সেরা একাদশই মাঠে নামাবো। আমরা এখনও একটা ম্যাচ জিততে পারেনি। লক্ষ্য থাকবে ত্রিপুরা জয় করে ফেরা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। তা মাথায় রেখেই আমরা মাঠে নামবো। এদিকে বিদর্ভ ম্যাচের ব্যর্থতা ভুলে পাঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। মণিশঙ্করদের চালচলনে তা স্পষ্ট। কথায় নয়, মাঠেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান করতে মুখিয়ছে রয়েছেন অজয় সরকার-‌রা। প্রসঙ্গত:‌ বিদর্ভের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়েও হারতে হয়েছিলো ত্রিপুরাকে। ওই দু:‌খ ভুলতেই পাঞ্জাবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন ত্রিপুরার ক্রিকেটাররা। গোটা দলকে তাতিয়ে রাখার চেষ্টাও করছেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্টও। কোচ ভাস্কর পিল্লাই বিশ্বাস করেন, টি-‌২০ ক্রিকেটে পরাজয়ের বদলা নেবেই ছেলেরা রণজিতে।   ‌

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top