News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বসতঘর ভেঙে লণ্ডভণ্ড, করজোড়ে প্রার্থনা বৃদ্ধার, শূড় দিয়ে স্পর্শ করে স্থানত্যাগ বুনো হাতির, রোমাঞ্চকর ঘটনা গোলাঘাটের
Image

বসতঘর ভেঙে লণ্ডভণ্ড, করজোড়ে প্রার্থনা বৃদ্ধার, শূড় দিয়ে স্পর্শ করে স্থানত্যাগ বুনো হাতির, রোমাঞ্চকর ঘটনা গোলাঘাটের

গোলাঘাট (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বসতঘর ভেঙে লণ্ডভণ্ড করছে কয়েকটি বুনো হাতির দল। এমতাবস্থায় বিছানায় বসে প্রাণরক্ষা করতে করজোড়ে প্রার্থনা করছেন বৃদ্ধা। শারীরিকভাবে তাঁর কোনও ক্ষতি না করে উল্টে শূঁড় দিয়ে স্পর্শ করে, বলা যায় প্রণাম করে স্থানত্যাগ করেছে হাতির দলটি। রোমাঞ্চকর ঘটনাটি সংঘটিত হয়েছে গোলাঘাট জেলার খুমটাই বিধানসভা এলাকার হাবিচোয়া চিনাতলি গ্রামে।

হাতি-মানুষের সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে অসমে। মাসখানেক থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাতির হামলায় মানুষের মৃত্যুর পাশাপাশি ঘরদুয়ার ভেঙে লণ্ডভণ্ড, ক্ষেত ও বাড়িঘড়ে উৎপাদিত মরশুমি ফসল খেয়ে সাবাড় করার খবর পাওয়া যাচ্ছে। হাতি-মানুষের সংঘাতের ফলে বৃহত্তর খুমটাই এলাকার জনজীবন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। গত এক মাস থেকে প্রায় প্রতিদিন বুনো হাতির একটি বিশাল দলের উপদ্রবে এলাকার মানুষ হাঁপিয়ে উঠেছেন।

এরই মধ্যে আজ সোমবার ভোররাতে সংঘটিত হয়েছে রোমাঞ্চকর এই ঘটনা। হাবিচোয়া চিনাতলি গ্রামের বাসিন্দা অসুস্থ বৃদ্ধা জনৈক রামেশ্বরী ভুইয়াঁ তাঁর ভাঙা কুড়েঘরে শয্যাশায়ী। বুনো হাতির দলটি রামেশ্বরীরা বসতঘর ভেঙে চুরমার করছে। এবার তাঁর ওপর নিশ্চিত হামলার আশংকায় উপায়ন্তর করজোড়ে হাতির কাছে প্ৰাৰ্থনা করে প্ৰাণভিক্ষা চাচ্ছেন। তা দেখে দলের একটি হাতি তার শূঁড় দিয়ে অসুস্থ বৃদ্ধা রামেশ্বরী ভুইয়াঁকে প্রণাম জানানোর আদলে স্পৰ্শ করে স্থান ত্যাগ করে।

জানা গেছে, প্ৰায় ৫০টি বুনো হাতির এক দল ২ নম্বর শেনচোয়া, হাবিচোয়া চিনাতলির বৃহত্তর এলাকায় গতকাল রাতে চারটি বাসগৃহ ভেঙে তছনছ করে দিয়েছে।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top