News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জরাজীর্ণ শিলচর-কালাইন সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ-সড়ক অবরোধ
Image

জরাজীর্ণ শিলচর-কালাইন সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ-সড়ক অবরোধ

শিলচর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : শিলচর-কালাইন সড়কের জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে আজ সোমবার তারাপুর পাইওনিয়ার ক্লাব এবং অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মিলিতভাবে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করা হয়।

অভিযোগ, প্রশাসন ও সরকারের কাছে বারবার রাস্তা সারাইয়ের অনুরোধ করা হয়েছে। বিশেষ করে তারাপুরের শিববাড়ি এলাকা থেকে মজুমদার বাজার পর্যন্ত রাস্তা মেরামত করতে বহুবার অনুরোধ করা সত্ত্বেরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনও সাড়া দেননি। তাই আজ তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

প্রতিবাদ কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পাইওনিয়ার ক্লাবের এক সদস্য এ কথা জানিয়ে অতি শীঘ্র শিলচর-কালাইন রাস্তা মেরামতের দাবি জানাচ্ছেন তাঁরা। তিনি বলেন, রাস্তার দুপাশে ড্রেন ও ফুটপাথ নির্মাণের ব্যবস্থা করতে হবে। বাঁধের মধ্য দিয়ে যাওয়া রাস্তার অংশটি বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অবিলম্বে মেরামত করার দাবি তুলেন তাঁরা। বলেন, দাবি পূরণ না হলে আমরা ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে পা বাড়াব।

Releated Posts

‘প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগেই ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে’: উত্তর-পূর্বের নেতারা

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দিবস…

ByByNews Desk Jun 21, 2026

শিলংয়ে ১,০০০ সেনা ও বায়ুসেনা সদস্যের সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন রাজনাথ সিং

শিলং, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মেঘালয়ের শিলংয়ে ভারতীয় বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তরে প্রায় ১,০০০…

ByByNews Desk Jun 21, 2026

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top