News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই : মুখ্যমন্ত্রী
Image

গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই : মুখ্যমন্ত্রী

আমবাসা(ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি. স.): গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর খুন হওয়া দলপতি ভিলেজের নির্বাচিত সদস্য চানমোহন ত্রিপুরার সোমবার গণ্ডাছড়ায় ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এভাবেই বামেদের বিঁধেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা। তাঁর কথায়, চাঁনমোহনের বলিদান বৃথা যাবে না।

৪৪ রাইমাভ্যালি বিজেপি মন্ডল আয়োজিত বলিদান দিবসে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা, মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং। অনুষ্ঠান মঞ্চে ওঠার আগে চাঁনমোহনের শহীদ স্মারকে স্মৃতিতর্পণ করেন মুখ্যমন্ত্রী। এরপর নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, চাঁনমোহন ত্রিপুরা নিছক একটি নাম নয়। তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। উচ্ছৃঙ্খল এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। এরই পরিণামে তাঁকে বলিদান দিতে হয়েছে। কিন্তু মানুষ তাঁকে ভূলে যায়নি। আগামীদিনেও এই ত্রিপুরায় উন্নয়ণ, সুশাসন এবং আরো উন্নয়ণের জন্য চাঁনমোহণের স্বপ্নকে সফল করবেন রাজ্যের আপামর মানুষ।

২০১৮ সালের নির্বাচনের পূর্বে রাইমাভ্যালী বিধানসভার অন্তর্গত দলপতি ভিলেজ কাউন্সিলের নির্বাচিত জনপ্রতিনিধি চাঁন মোহন ত্রিপুরাকে নৃশংসভাবে খুন করেছে বামফ্রন্ট আশ্রিত দুর্বৃত্তরা। হৃদয়ের অন্তস্থল থেকে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাই।এদিন মুখ্যমন্ত্রী বামেদের নিশানা করে বলেন, গনতন্ত্রে মানুষ খুন করে বিরোধীদের কন্ঠরোধ করা যাদের নিত্যদিনের কাজ ছিলো, ত্রিপুরার মাটিতে সেই বর্বরদের কোনো ঠাঁই নেই। চাঁনমোহণের বলিদান বৃথা যাবে না। আজকের অনুষ্ঠানে গন্ডাছড়া এলাকার সাধারণ মানুষ ব্যাপক হারে সামিল হয়েছেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top