News Flash

  • Home
  • খেলা
  •  রাজদ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেলো জি.বি প্লে সেন্টার
Image

 রাজদ্বীপের অলরাউন্ড পারফরম্যান্সে সহজ জয় পেলো জি.বি প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।দুরন্ত রাজদ্বীপ দেবনাথ। তার হাত ধরেই জয়ের ধারা অব্যহত রাখলো জি বি প্লে সেন্টার। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আম্বেদকর মাঠে অনুষ্ঠিত ম্যাচে জি বি প্লে সেন্টার ২৪২ রানের বড় ব্যবধানে পরাজিত করে জুটমিল প্লে সেন্টারকে।  এদিন প্রথমে ব্যাট হাতে ১২৪ রান করার পর বল হাতে বিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় রাজদ্বীপ। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে জি বি প্লে সেন্টার নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে বিশাল ২৭৬ রান করে। দলকে পাহাড় সমানে রানে পৌঁছাতে বড় ভূমিকা নেয় রাজদ্বীপ। মাত্র ৭৭ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৬ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ঝড়ো ১২৪ রান করে সে। এছাড়া দলের পক্ষে উদয়ন পাল ৫৫ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১ টি বিশাল ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, রুদ্র দাস ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) এবং ঋদ্ধিমান দাস ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। জুটমিলের পক্ষে গৌরব মজুমদার (‌৩/‌৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে রাজদ্বীপ দেবনাথ (‌৩/‌২), ঋদ্ধিমান দাস (‌৩/‌১৩) এবং রাজদ্বীপ দেবের (‌২/‌০) দুরন্ত বোলংয়ে মাত্র ৩৪ রানে গুটিয়ে যায় জুটমিল প্লে সেন্টার।দলের পক্ষে অসিৎ সাহ ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। ‌‌‌‌ ‌

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top