News Flash

  • Home
  • দিনের খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, প্রাণ গেল একজনের
Image

নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, প্রাণ গেল একজনের

হায়দরাবাদ, ২৬ ডিসেম্বর (হি.স.) : উৎসবের মরশুমে মাতোয়ারা গোটা দেশ। তারই মধ্যে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ। সোমবার ভোরে শহরের গাছিবৌলি এলাকায় এক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ওই যুবক খাবার সরবরাহকারী অ্যাপ সংস্থার ডেলিভারি বয় বলে জানা গিয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ছ’জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পরপর চারটি গাড়ি এবং দু’টি দু’চাকার যানকে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডেলিভারি বয়ের।
প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গিয়েছে, এদিন কাকভোরে উইপ্রো মোড়ের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ট্রাফিকের সিগন্যাল লাল থাকায় সংশ্লিষ্ট চারটি গাড়ি এবং দু’টি দু’চাকার যান পরপর দাঁড়িয়ে ছিল। হঠাৎই দ্রুত গতিতে আসা ডাম্পারটি সেখানে পৌঁছয়। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ হারিয়ে সামনে অপেক্ষারত সবক’টি গাড়িকে পিষে দেয়। এতে দুর্ঘটনাগ্রস্ত সবক’টি গাড়িই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। প্রাণ যায় ওই যুবকের।

Releated Posts

দাতিয়া উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি, ৩০ জুলাই ভোট, ৩ আগস্ট গণনা

দাতিয়া, ২ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজ্ঞপ্তি বৃহস্পতিবার জারি করল ভারতের নির্বাচন কমিশন। এর ফলে…

ByByNews Desk Jul 2, 2026

ধানবাদে ৭০০ দাগি অপরাধীকে হাজির করিয়ে অপরাধ ছাড়ার শপথ করাল পুলিশ

ধানবাদ, ২ জুলাই (আইএএনএস): অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ নিল…

ByByNews Desk Jul 2, 2026

এখনই পেট্রল-ডিজেলের দাম কমানো সম্ভব নয়: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): এই মুহূর্তে পেট্রল ও ডিজেলের খুচরো দাম কমানোর কোনও যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 2, 2026

সংখ্যাগরিষ্ঠতার জোরেই তৃণমূলের নাম ও প্রতীক আমাদের প্রাপ্য: নির্বাচন কমিশনে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের

কলকাতা, ২ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top