News Flash

  • Home
  • বাণিজ্য
  • সপ্তাহের শুরুতেই সাড়া জাগাল শেয়ারবাজার
Image

সপ্তাহের শুরুতেই সাড়া জাগাল শেয়ারবাজার

মুম্বাই, ২৬ ডিসেম্বর (হি.স.): সোমবার সপ্তাহের শুরুতেই সাড়া জাগাল শেয়ারবাজার। বিরাট উত্থান হল এদিন। বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স পৌঁছয় ৭০০ পয়েন্টের ঘরে। দিনের শেষে ৬০ হাজারের উপরে উঠে এল সেনসেক্স। এদিন নিফটি ছুঁযেছে ১৮ হাজারের ঘরে।

গত সপ্তাহে তলানিতে ঠেকেছিল শেয়ারবাজার। পরপর চার দিন পড়েছিল বাজার। শুক্রবার হয়েছিল বড় পতন। ঘুম উড়েছিল বিনিয়োগকারীদের। সোমবার সপ্তাহের শুরুতেই উঠল বাজার। এদিন সস্তা দরে শেয়ার কিনতে বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড়। সোমবার সেনসেক্স উঠেছে ৭২১.১৩ পয়েন্ট বা ১.২০ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৬৬.৪২ পয়েন্টে।

এদিন নিফটিরও উত্থান হয়েছে ২০৭.৮০ পয়েন্ট বা ১.১৭ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ০১৪.৬০ পয়েন্ট। নিফটি-ফিফটির ৫০টি কোম্পানির মধ্যে সোমবার ৩৮টিতে অগ্ৰগতি হয়েছে। তবে পিছিয়েছে ১২টি কোম্পানি।

এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ১৭৯০টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ২৫১টি কোম্পানির শেয়ার দর। আশা করা যাচ্ছে এই সপ্তাহে ফের সেনসেক্স ৬২ হাজারের গণ্ডি পেরোবে বলে মনে করছেন অনেকে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top