News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৩ বিধানসভা নির্বাচন : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি
Image

২০২৩ বিধানসভা নির্বাচন : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপির সর্ব ভারতীয় সভাপতি

আগরতলা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় তেইশের বিধানসভা ভোটের দামামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাজিয়ে গিয়েছেন। এবার রথ যাত্রার সূচনা এবং সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ৫ ও ১২ জানুয়ারি তাঁদের ত্রিপুরা সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য, বিজেপি প্রদেশ কমিটির তরফে এবিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। কিন্তু, সেই লক্ষ্যে তাঁরা প্রস্তুতি শুরু করেছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপির তরফ থেকে এক রথযাত্রার আয়োজন করা হয়েছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই এই রথযাত্রা শুরু হবে। এই রথযাত্রাকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সাফল্যমন্ডিত করার লক্ষ্যে প্রদেশ বিজেপি তিন জনের কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে এবং সহযোগী হিসেবে থাকবেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায় ও অমিত রক্ষিত।

বিজেপি ত্রিপুরা প্রদেশের তরফে জানানো হয়েছে, একটি রথযাত্রা উত্তর ত্রিপুরা থেকে যাত্রা শুরু করবে এবং অপর রথযাত্রাটি দক্ষিন ত্রিপুরা থেকে শুরু হবে। দক্ষিন ত্রিপুরা থেকে রথযাত্রার দায়িত্বে রয়েছেন টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, বিভীষণ দাস এবং তাপস মজুমদার। এদিকে, উত্তর ত্রিপুরা থেকে রথযাত্রার দায়িত্বে রয়েছেন অমিত রক্ষিত, তাপস ভট্টাচার্য, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং যাদবলাল নাথ।বিজেপি সূত্রের খবর, আগামী ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী উত্তর ত্রিপুরা জেলায় সমাবেশে অংশ নেবেন। সম্ভবত, রথযাত্রার সূচনাকে কেন্দ্র করেই ওই সমাবেশের আয়োজন করা হচ্ছে। এদিকে, আগামী ১২ জানুয়ারি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরায় আসছেন। বিজেপি সূত্রের খবর, রথ যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে তিনি থাকবেন এবং নির্বাচনকে ঘিরে দলীয় কর্মীদের উজ্জীবিত করবেন। সূত্রের দাবি, জানুয়ারির প্রথম সপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও ত্রিপুরায় আসবেন, এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top