News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নাবালিকার বিয়ে ভেঙে দিল প্রশাসন, ৫৫ বছরের এসপিও জওয়ান আটক
Image

নাবালিকার বিয়ে ভেঙে দিল প্রশাসন, ৫৫ বছরের এসপিও জওয়ান আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ ১৪ বছরের নাবালিকাকে বিয়ে করেছে ৫৫ বছরের ব্যক্তি৷ রবিবার দুপুর দুইটায় বিশালগড়ের চন্দননগরে অভিযান চালায় মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইনের কর্মীরা৷ নাবালিকা বিবাহ আইনগতভাবে নিষিদ্ধ সত্ত্বেও এই প্রবণতা বন্ধ করা যাচ্ছে না৷ বিশালগড় থানার চন্দননগর এলাকায় এক এসপিও জওয়ান ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ে করেছে৷ চাইল্ড লাইনের সহযোগিতায় উদ্ধার করা হয় নাবালিকাকে৷ আটক করা হয় এলাকার দুই মহিলাকে৷ নিয়ে আসা হয় বিশালগড় মহিলা থানায়৷ জানা যায়, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে কর্মরত প্রশাসনের এসপিও জওয়ান দুলাল মিয়া বয়স পঞ্চান্ন৷ রবিবার ১৪ বছরের এক নাবালিকাকে বিয়ে করে৷ সেই খবর জানতে পেরে বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশালগড় মহিলা থানার পুলিশ ও চাইল্ড লাইনের কর্তৃপক্ষরা হানা দেন চন্দননগর এলাকায়৷ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহিলা থানায়৷ অন্যদিকে এসপিও দুলাল মিয়াকে আটক করা হয়৷ এ বিষয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস৷

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top