News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে তীব্র ঠান্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ৪.১ ডিগ্রি সেলসিয়াস
Image

দিল্লিতে তীব্র ঠান্ডা, সর্বনিম্ন তাপমাত্রা ৪.১ ডিগ্রি সেলসিয়াস

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): তীব্র ঠান্ডা রাজধানী দিল্লি এবং এনসিআরে। দিল্লির রিজ এলাকা এবং আয়া নগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.১ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দুই দিন দিল্লিতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। এ সময় ঘন কুয়াশাও পড়বে। এর পরে, তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি দিতে পারে। উত্তর ভারতে ওয়েস্টার্ন ডিস্টার্বেন্সের অবস্থা রয়েছে। রবিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস রয়েছে।
কুয়াশার প্রভাব পড়েছে রেলপথেও। রবিবার রেলওয়ে ২৭৩টি ট্রেন সম্পূর্ণ এবং ৪২টি ট্রেন আংশিকভাবে বাতিল করেছে। এছাড়াও ১৪টি ট্রেনের সময়সূচী পুনঃনির্ধারণ করা হয়েছে এবং ২৬টি ট্রেনের পথ ঘুড়িয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

আজমেরে বিজেপি নেতাকে প্রাণনাশের হুমকি, ২ কোটি টাকা চাঁদা দাবি; রোহিত গোদারা গ্যাংয়ের নাম ভাঙিয়ে ফোন

জয়পুর, ১৭ এপ্রিল (আইএএনএস): রাজস্থানের আজমেরে এক বিজেপি নেতা ও মদ ব্যবসায়ী জিতেন্দ্র রাংগওয়ানিকে প্রাণনাশের হুমকি দিয়ে ২…

ByByNews Desk Apr 17, 2026

হজ যাত্রা ২০২৬: ১৮ এপ্রিল থেকে শুরু, প্রথম দফায় রওনা ভারতীয় হাজযাত্রীরা

নয়াদিল্লি, ১৭ এপ্রিল : ২০২৬ সালের হজ যাত্রা ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওইদিনই দেশের বিভিন্ন এমবার্কেশন পয়েন্ট…

ByByNews Desk Apr 17, 2026

পাকিস্তান-সংযুক্ত ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে মাদক পাচার বৃদ্ধি, বহু সংস্থার যৌথ অভিযান জোরদার ভারতের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): পাকিস্তান-আফগানিস্তান অঞ্চলভিত্তিক ‘গোল্ডেন ক্রিসেন্ট’ থেকে ভারতে মাদক পাচারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে দেশের…

ByByNews Desk Apr 17, 2026

৩ দিনের মধ্যে আপ নেতার বাড়িতে দ্বিতীয় ইডি হানা, ‘কালো টাকা’ কত উদ্ধার? প্রশ্ন কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (আইএএনএস): মাত্র তিন দিনের ব্যবধানে আম আদমি পার্টি (আপ)-র এক নেতার বাড়িতে দ্বিতীয়বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Apr 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top