News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম জেলার উন্নয়ন, সমন্বয় ও পর্যবেক্ষণ বৈঠক অনুষ্ঠিত
Image

পশ্চিম জেলার উন্নয়ন, সমন্বয় ও পর্যবেক্ষণ বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলার উন্নয়ন, সমন্বয় ও পর্যবেক্ষণ বৈঠক৷ দিশার এই বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ শনিবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলার উন্নয়ন, সমন্বয় ও পর্যবেক্ষণ বৈঠক৷ দিশার এই বৈঠকে পৌরহিত্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার অন্তর্গত বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ দিলিপ দাস, বিধায়িকা মিমি মজুমদার, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, বিভিন্ন ব্লকের চেয়ারপার্সন  সহ লাইম ডিপার্টমেন্টের আধিকারিকরা৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন প্রতি তিন মাস অন্তর অন্তর দিশার বৈঠক করা হয়৷ এটা প্রধানমন্ত্রীর নির্দেশ৷ ফ্ল্যাগশীপ পোগ্রাম গুলি সম্পর্কে পর্যালোচনা করা হয় এই বৈঠকে৷ প্রতিটি দিশার বৈঠকের পর যে  সমস্ত কাজের লক্ষ্যমাত্রা নেওয়া হয় তা ফলপ্রসু হচ্ছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক৷ জেলায় আগামী এক সপ্তাহের মধ্যে কৃষি এবং জলসেচ দপ্তর বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন৷ যে সমস্ত এলাকায় জলসেচের প্রয়োজন রয়েছে তাকে চিহ্ণিত করে গুরুত্ব প্রদানের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

বাঁশপুকুরে পুলিশের অভিযানে দেশি বন্দুক, এসকফ ও গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্ত

আগরতলা, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং…

ByByReshmi Debnath Jun 18, 2026

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন

আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top