ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। স্ট্রাইকার্সদের জয়ের ধারা অব্যাহত। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে সিপাহীজলা স্টার্সকে ৯১ রানের ব্যবধানে। শুক্রবার প্রথম ম্যাচে ৫৬ রানে ওয়ারিয়রসকে হারিয়েছিল। টিসিএ আয়োজিত ত্রিপুরা উইমেন্স টি-২০ লিগের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে স্ট্রাইকার্সরা টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মৌচৈতি দেবনাথ এর অপরাজিত ৭৫ রান এবং তানিশা দাস এর চল্লিশ রান বেশ উল্লেখযোগ্য।মৌচৈতি প্লেয়ার অফ দ্যা ম্যাচের পুরস্কারও পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সিপাহীজলা স্টার্স ৮ উইকেটে ৭৫ রান সংগ্রহ করতেই সীমিত ওভার ফুরিয়ে যায়। দলের পক্ষে ওপেনার সুপ্রিয়া দাস ১৫ ও নিকিতা দেবনাথ ২৫ রান পায়। অন্যদের ব্যাটিং ব্যর্থতায় সিপাহী জেলা স্টার্স প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হার স্বীকার করেছে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে টি-টোয়েন্টি লীগের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ইউনাইটেড নর্থ রাইডার্স ৫৭ রানের ব্যবধানে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স-কে পরাজিত করেছে। টস জিতে ইউনাইটেড নর্থ রাইডার্স প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তী ৪৯, প্রিয়া ত্রিপুরার ২৩ রান উল্লেখযোগ্য। ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স-এর স্নিগ্ধা দাস ও অন্ত রানী নোয়াতিয়া ২টি করে উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ইউনাইটেড সাউথ ব্লাস্টার্স ৯ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করতেই সীমিত ২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে ইন্দ্রানী জামাতিয়া সর্বাধিক ২১ রান পায়। শিউলি চক্রবর্তী ১৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পায়।

উইমেন্স টি-২০ লিগে স্ট্রাইকার্সের জয় অব্যাহত : জয় দিয়ে সূচনার রাইডার্সেরও
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















