News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত
Image

ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে  ব্যাংক  এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়৷ সম্মেলনে কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারিকরণের নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়৷ কেন্দ্রীয় সরকারের ব্যাংক বেসরকারিকরণ এর প্রতিবাদে শনিবার আগরতলায় স্টুডেন্ট হেলথ হোমে ব্যাংক এমপ্লযয়িজ ফেডারেশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের শুরুতেই বিগত দিনগুলিতে যেসব ব্যাংক কর্মী প্রয়াত হয়েছেন এবং কোভিড পরিস্থিতিতে যেসব ব্যাংক কর্মী সাংবাদিক চিকিৎসা কর্মী ও নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দুটি ব্যাংক বেসরকারীকরণের প্রস্তাব করেছেন৷ এর বিরুদ্ধে ব্যাংক কর্মচারীদের সংগঠনগুলো যৌথভাবে বিগত বছর ৭৮ টি ধর্মঘট সংঘটিত করেছে৷ আগামী পহেলা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী কেন্দ্রীয় বাজেট প্রস্তাব পেশ করবেন৷ এবারের বাজেট প্রস্তাব বেশ কালে অর্থমন্ত্রী ব্যাংক বেসরকারিকরণের কোন প্রস্তাব করেন কিনা সেদিকে নজর রেখে চলেছে সংগঠন৷ কেন্দ্রীয় সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷ তারা বলেন নয়া উদারনৈতিক অর্থনীতির ফলে দেশের ব্যাংক ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top